বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগে যুবক গ্রেপ্তার
দি নিউজ লায়ন ; বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম জাকির আলি। হুগলির পোলবা থানার ভুয়াগাছিতে তার বাড়ি। সে একটি দুগ্ধ সমবায়ের গাড়ির চালক। পুলিস জানিয়েছে, বর্ধমান থানার চৈত্রপুরে ওই যুবতীর বাড়ি। বছর তিনেক আগে তাঁর সঙ্গে জাকিরের পরিচয় হয়। দু’জনের মধ্যে ভাব-ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে বেশ কয়েকবার সহবাস করে জাকির। পরে সে বিয়ে করতে অস্বীকার করে। যুবতীকে সে এড়িয়ে চলে। পুলিস ব্যবস্থা না নেওয়ায় বর্ধমান সিজেএম আদালতে মামলা করেন ওই যুবতী।
বর্ধমান মহিলা থানার পুলিস বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ধৃতকে ৮ জানুয়ারি ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment